spot_img
spot_img

পুলিশে দায়িত্বে অবহেলাকারীদের চিহ্নিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশে যেসব কর্মকর্তা দেশের কথা চিন্তা করেন না, যাদের হৃদয়ে দেশপ্রেম নেই, যারা কাজকর্মে অনীহা প্রদর্শন করছেন, আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না এবং কর্মক্ষেত্রে চরম অবহেলা করে চলছেন- তাদের মধ্যে ২৫ বছর উত্তীর্ণ কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) আয়োজিত টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি এবং গণপ্রকৌশল দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ পর্যন্ত কতজনকে চিহ্নিত করা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা চলমান প্রক্রিয়া। আজ হয়েছে এমন কোনো কথা নেই কিন্তু। যদি আরও পেছনে তাকান প্রতি বছর প্রতি মাসে দু-একজন করে এমন অবসরে যাচ্ছে। এটা কোনো উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আসে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ