করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৭৭ জনের শরীরে।
এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জন।
বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৪৯টি। শনাক্তের হার ১.৩৫ শতাংশ।










