আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন তিনি। খবর স্ট্রেইট টাইমস ও মালয় মেইলের।
শুক্রবার (৭ জানুয়ারি) ৯৬ বছর বয়সি মাহাথিরকে দেশটির রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
খবরে বলা হয়, হার্ট ইনস্টিটিউট জানিয়েছে- মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিকেল চেকআপ করা হবে। এর বেশি কিছু জানাতে চায়নি হাসপাতাল কতৃর্পক্ষ। হার্ট ইনস্টিটিউটে কাউকে প্রবেশের অনুমতি দিচ্ছে না কতৃর্পক্ষ।










