ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই সবচেয়ে ভালো হবে। তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে এবং ভিসাও চালু থাকবে।
রোববার (৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে করোনা টিকার বুস্টার ডোজ নেওয়া শেষে তিনি এসব কথা বলেন।
দোরাইস্বামী বলেন, ১১ জানুয়ারি থেকে ভারতে যাওয়া সবাইকে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিশ্বের যেকোনো দেশ থেকে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্যও এ নিয়ম প্রযোজ্য হবে।











