spot_img

শপথ গ্রহণ করলেন সেলিনা হায়াত আইভী

শপথ নিলেন ডা. সেলিনা হায়াত আইভী। বুধবার সকাল ১০টায় গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয়বারের মতো মেয়র হিসেবে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেয়রের শপথ নেয়ার পর নবনির্বাচিত কাউন্সিলদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

এর আগে গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তৃতীয়বারের মতো নাসিকের মেয়র নির্বাচিত হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ