spot_img

এবারের বইমেলা চলবে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত

আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে একুশে গ্রন্থমেলা। মেলার সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এ বছর প্রতিদিন মেলা শুরু হবে দুপুর ২টায়, আর শেষ হবে রাত ৯টায়।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে বই মেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বেলা ১১টা থেকে মেলা শুরু করারও বিষয়েও সিদ্ধান্ত হয়। এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বলেন, এ বছর মেলা শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

অন্যান্য বছর বিকেল তিনটা থেকে শুরু হয়ে মেলা রাত ৮ টা পর্যন্ত চলতো।

আগামী ১৫ ফেব্রুয়ারি বেলা তিনটায় ভার্চুয়ালি অমর একুশে বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও দেওয়া হবে। এ বছর ১১টি ক্যাটাগরিতে মোট ১৫ জন গুণী সাহিত্যিক এ পুরস্কার পাচ্ছেন।

১৫ তারিখে মেলা শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যদিও প্রকাশকদের প্রস্তাব ছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মেলার আয়োজনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ