spot_img

ওবায়দুল কাদেরকে ভোটাররা ‘লাল কার্ড’ দেখাবে: কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ভোটাররা ‘লাল কার্ড’ দেখাবে বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, ওবায়দুল কাদের স্ত্রীর কথা মতো ইউপি নির্বাচনে ভাগনে ও অপশক্তিদের জেতানোর জন্য আমার প্রার্থীদের হারিয়ে ভোটারদের লাল কার্ড দেখিয়েছেন। আগামীতে ভোটাররাও তাকে লাল কার্ড দেখাবে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে নিজের অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সভায় তিনি এসব মন্তব্য করেন।

কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জে আমাকে দাফন করে দিয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে জামায়াতের তিন প্রার্থীর পরাজয় ও মন্ত্রীর তিন ভাগনেকে জেতাতে বলা হয়েছে। আমিও কথা দিচ্ছি আগামী সব নির্বাচনে আমার মনোনীত প্রার্থী দেবো।

তিনি বলেন, সাবেক কাউন্সিলর আবুল খায়ের জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হবেন। বসুরহাট পৌরসভাসহ সব নির্বাচনে আমি প্রার্থী দেবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ