তুরস্ক-সিরিয়া ভূমিকম্পের ঠিক ৩ দিন আগে ডাচ ভূতত্ত্ববিদ ফ্রাঙ্ক হুগারবিটস এর পূর্বাভাস দিয়েছিলেন। এবার আফগানিস্তানে খুব শীঘ্রই একটি বড় ভূমিকম্প হওয়ার পূর্বাভাস দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তিনি এ বিষয়ে টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন।
ভিডিওটিতে তিনি বলেন, খুব শীঘ্রই আফগানিস্তানে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এটি ৭ দশমিক ৮ মাত্রার হওয়ার সম্ভাবনা রয়েছে। ভূমিকম্পের উৎপত্তি হবে আফগানিস্তানে, যেটি পাকিস্তান ও ভারতের মধ্য দিয়ে ভারত মহাসাগরে গিয়ে সমাপ্ত হবে।
উল্লেখ্য; গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ফ্রাঙ্ক হুগারবিটস টুইটারে তুরস্কের ম্যাপ সহ একটি ছবি দেন। সেই পোস্টে ফ্রাঙ্ক বলেন, খুব শীঘ্রই মধ্য-দক্ষিণ তুরস্কের এই অংশে তীব্র ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে।
সূত্র: কেপি











