spot_img
spot_img

গাজ্জায় মুখোমুখি কাসসাম ও ইসরাইলী স্নাইপার টিম; হতাহত বেশ ক’জন ইসরাইলী স্নাইপার

দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেডের স্নাইপারদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হলো বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের স্নাইপার টিম।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) গাজ্জা সিটি ও এর অ্যাভিয়েশন জংশন এরিয়ায় এই স্নাইপিং যুদ্ধ হয়।

ফিলিস্তিন স্বাধীনতাকামীদের নেতৃত্বে থাকা ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জানায়, তাদের সশস্ত্র শাখা কাসসামের মুজাহিদীন গাজ্জা সিটিতে ইয়াসিন-১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের মারকাভা-৪ যুদ্ধযান উড়িয়ে দিতে সক্ষম হয়। এছাড়া ইসরাইলী স্নাইপারদের সাথে কাসসাম স্নাইপারদের মোকাবেলা হয় বলে উল্লেখ করা হয়। এতে অ্যাভিয়েশন জংশন এরিয়ায় ১ ইসরাইলী স্নাইপারকে হত্যা করতে সক্ষম হয় স্বাধীনতাকামী সশস্ত্র দলটির স্নাইপাররা।

এছাড়া সিটি এরিয়ার লড়াইয়ে বেশ ক’জন ইসরাইলী স্নাইপারকেও কাসসাম স্নাইপাররা হতাহত করতে সক্ষম হয়েছে বলে জানানো হয়।

অপর এক বিবৃতিতে জানানো হয় যে, নতুন যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তকরণের লক্ষ্যে দলটির ডেপুটি প্রধান খলিল হাইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কায়রো গিয়ে পৌঁছেছেন।

কায়রোর উদ্দেশ্যে গাজ্জা ত্যাগের আগে দলটির পক্ষ থেকে জানানো হয় যে, তারা তাদের শর্তে বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। এছাড়া ফিলিস্তিন ও আরব ভূখণ্ড থেকে ইসরাইলী দখলদারিত্বের পূর্ণ অবসান না ঘটলে এই অঞ্চলের নিরাপত্তা, শান্তি এবং স্থিতিশীলতাও ফিরে আসবে না।

পরিপূর্ণ ভাবে গাজ্জা যুদ্ধের অবসান ঘটাতে ও ইসরাইলী বন্দীদের মুক্তি দিতে ৩ ধাপের যুদ্ধবিরতিতে যাওয়ার কথা রয়েছে হামাসের।

সূত্র: হামাস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ