spot_img

দুদক মহাপরিচালক মফিজুর রহমান ইন্তেকাল করেছেন

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (লিগ্যাল ও প্রসিকিউশন) মফিজুর রহমান ভুঞা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (০৮ মার্চ) রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান তিনি।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মঙ্গলবার (০৯ মার্চ) সকালে গণমাধ্যমকে মফিজুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মফিজুর রহমান ভুঞা সিনিয়র জেলা ও দায়রা জজ পদ মর্যাদার কর্মকর্তা। তিনি জুডিশিয়াল সার্ভিস থেকে প্রেষণে দুদকে কর্মরত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ