ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর পর যুদ্ধ পরিস্থিতিতে ২০ লাখের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার (৮ মার্চ) জাতিসংঘের মানবাধিকাবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।
সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি একে আশ্চর্যজনক বলছেন। ইউক্রেন আগ্রাসনের আগে দেশটিতে ৩ কোটি ৭০ লাখ মানুষের বসবাস ছিলো। অনেকে নিজ দেশের ভেতরেও স্থানান্তর হয়েছেন। সোমবার (৭ মার্চ) পর্যন্ত ইউক্রেন ২০ লাখ ১১ হাজার ৩১২ জন ইউক্রেনীয় দেশ ছেড়েছেন।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাত মিলিয়ন অর্থাৎ ৭০ লাখ ইউক্রেনীয় বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।











