spot_img
spot_img

বাইডেনকে পাত্তাই দিলেন না সৌদি আরব ও আরব আমিরাতের শাসকরা

সৌদি আরব ও সংযুক্ত আমিরাতের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি ফোনালাপর চেষ্টা করা হলেও তাতে ব্যর্থ হয়েছে হোয়াইট হাউস। ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে এমন তথ্য পাওয়া গেছে।

এমন এক সময় ঘটনাটি ঘটেছে, যখন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক সমর্থন গড়তে কাজ করছে যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্ববাজারে তেলের দামও রেকর্ড গড়ে বেড়েছে।

মধ্যপ্রাচ্য ও মার্কিন কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাইডেনের সঙ্গে আলাপ করতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে অনুরোধ করা হলে তারা তা প্রত্যাখ্যান করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ