ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারত নতুন ছয়টি রেল সংযোগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াবে।
বুধবার (৯ মার্চ) উত্তরাখণ্ডের মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশনে (এলবিএসএনএএ) বক্তব্যে তিনি একথা জানান।
তিনি একাডেমিতে ভারতের প্রতিবেশী সম্পর্কে প্রথম প্রশিক্ষণ মডিউল উপস্থাপন করেন।
শ্রিংলা বলেন, ভারতীয় পাওয়ার গ্রিড বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সাথে উচ্চ-ক্ষমতার সংযোগের মাধ্যমে সংযুক্ত।
তিনি বলেন, ভারত বাংলাদেশকে প্রায় ১১৬০ মেগাওয়াট, নেপালকে প্রায় ৭০০ মেগাওয়াট এবং ভুটান থেকে ১.৮ গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে।
ভারতও এই অঞ্চলে বিদ্যুতের ক্ষমতা তৈরিতে নেতৃত্ব দিচ্ছে। ভুটানে ২১০০ মেগাওয়াট জলবিদ্যুৎ তৈরি করেছে। এটি আরও বাড়ানো হচ্ছে। এছাড়া ভারত বাংলাদেশে ১৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রকল্প নির্মাণ করছে বলে জানান শ্রিংলা।











