বুধবার | ১০ ডিসেম্বর | ২০২৫

শূকরের হৃদপিণ্ড বসানো সেই মার্কিন নাগরিক মারা গেছেন

বিশ্বে প্রথমবারের মতো শূকরের হৃদপিণ্ড বসানো মার্কিন নাগরিক ডেভিড বেনেট মারা গেছেন। শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপনের মাত্র দুইমাস পর তার মৃত্যু হয়।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের জানুয়ারিতে বাল্টিমোরের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারে দীর্ঘ ৭ ঘণ্টার অস্ত্রোপচারে ৫৭ বছর বয়সি ডেভিড বেনেটের দেহে পরীক্ষামূলকভাবে হৃৎপিণ্ডটি প্রতিস্থাপন করেছিলেন।

কয়েকদিন আগে থেকেই বেনেটের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

সূত্র : বিবিসি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img