বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। সকাল সাড়ে ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৭ নিয়ে রাজধানীর বাতাসের মান ছিল ‘অস্বাস্থ্যকর’।
তবে তালিকায় ঢাকার স্কোর ১৮৭ হলেও ওই সময় রাজধানীর আইসিডিডিআর’বি (মহাখালী) এলাকার বায়ুদূষণের মাত্রা ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। একিউআই’র ওয়েবসাইটে সে সময় ওই এলাকার স্কোর দেখা যায় ২৯৭, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া মার্কিন দূতাবাস এলাকার বাতাসও ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’, সকাল সাড়ে ৮টায় ওই এলার স্কোর ছিল ২৩৩।











