spot_img
spot_img

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

আজ রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থাতেই রয়েছে। ১৭১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা।

একই সময়ে ২২৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর, ২১৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর, ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৭৩।

আজ রোববার (৯ মার্চ) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান (আইকিউএয়ার) থেকে এ তথ্য জানা যায়।

তাদের হিসাব অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ