লোহিত সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠাবে ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ-মিশন ‘অ্যাসপাইড’ এর অংশ হিসেবে দুটি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
ফরাসি প্রেসিডেন্ট দাবি করেন, লোহিত সাগর ও এর আশপাশের অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশের সাথে সমন্বয় করে এই মিশন পরিচালিত হবে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালে লোহিত সাগর ও আশপাশের সমুদ্রপথে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে হুতি বিদ্রোহীদের আক্রমণ ঠেকানোর উদ্দেশ্যে শুরু হয়েছিলো ‘অপরারেশন আস্পিডাস’ নামের এই নৌ-মিশন।










