spot_img
spot_img

করোনায় বিশ্বে আরও ৩ হাজার ৫৯৩ জনের মৃত্যু; শনাক্ত ১০ লাখ ৭৭ হাজার

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে ৩ হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৬১ লাখ ৯৮ হাজার ৪১৭ জন।

শনিবার (৯ এপ্রিল) সকালে মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় বিশ্বে নতুনকরে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন। এনিয়ে বিশ্বজুড়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৯ কোটি ৭৪ লাখ ৫১ হাজার ২২৫ জনে।

এছাড়াও একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৮৮ হাজার ৫২৬ জন।এ নিয়ে মোট সুস্থ হলেন ৪৩ কোটি ৩০ লাখ ৯০ হাজার ৯৯৩ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮১৫ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮১ লাখ ৭ হাজার ৩৪২ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৪ হাজার ৪৭৩ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ