শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকলেন ইমরান খান

বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ভোটাভোটির মধ্যে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

দেশটির স্থানীয় সময় আজ শনিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে এ বৈঠক হতে পারে।

একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে। এখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও মনে করা হচ্ছে।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, শনিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে (বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে সাড়ে ১১টা) পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা দেখা যায়নি। বরং বিভিন্ন অজুহাতে অধিবেশন বারবার পেছানো হচ্ছে। তবে আজ রাত রাত পাকিস্তানের স্থানীয় সময় ৮টার দিকে ভোটাভুটি হতে পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ