spot_img
spot_img

বিধ্বস্ত গাজ্জায় আরো এক সাংবাদিককে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জা উপত্যকায় ড্রোন হামলা চালিয়ে আরো এক সাংবাদিককে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ ওয়াইশাহ। তিনি আলজাজিরা মুবাশ্বেরের গাজ্জাভিত্তিক সংবাদদাতা ছিলেন।

বুধবার (৮ এপ্রিল) গাজ্জা সিটির পশ্চিমে উপকূলীয় আল-রাশিদ সড়কে তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আলজাজিরা এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ হিসেবে নিন্দা জানিছে। বিবৃতিতে তারা বলেছে, ‘এটি আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানিয়ে সত্যের কণ্ঠ রুদ্ধ করার ধারাবাহিক নীতির প্রতিফলন।’

গাজ্জার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ