spot_img
spot_img

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষোভকারীরা

এক এমপি ও প্রাক্তন মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পর এবার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ ও তাঁর ভাই প্রেসিডেন্ট গোতব্যা রাজাপক্ষের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ ঘটালেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা।

শ্রীলঙ্কার রাজধানী থেকে ২৫০ কিলোমিটার দূরে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সোমবার সন্ধ্যায়, এমনটাই খবর সে দেশের স্থানীয় সংবাদমাধ্যম জুড়ে। রাজপক্ষেদের শুধু পৈতৃক বাড়িই নয়, তাঁদের বাবা ও মায়ের স্মরণে তৈরি সৌধতেও আগুন লাগানো হয়েছে বলে খবর।

বিগত কয়েক মাস ধরে অর্থনৈতিক সঙ্কটে থাকা শ্রীলঙ্কায় প্রবল বিক্ষোভের মুখে পড়ে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মাহিন্দা রাজাপক্ষে।

তাঁর পদত্যাগের পরেই অমরকীর্তি আতুকোহালা নামে শাসক দলের এক এমপি-র মৃত্যু হয় গণরোষে।

শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিক্ষোভে গাড়ি আটকে যাওয়ায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়ে ছিলেন তিনি। এর পরেই তাঁর দেহ উদ্ধার হয়।

এই ঘটনার কিছু পরেই খবর আসে দেশের প্রাক্তন মন্ত্রী জনসন ফার্নান্ডোর বাড়ি জ্বলতে দেখা গিয়েছে।

শ্রীলঙ্কায় আইনসভায় শাসক দলেরই সদস্য সনৎ নিশান্তের বাড়িতেও বিক্ষোভকারীরা আক্রমণ করে আগুন জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ