spot_img
spot_img

শপথ গ্রহণ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ

শপথ গ্রহণ করলেন চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

মঙ্গলবার (৯ মে) বিকালে সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে নোমান আল মাহমুদকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওয়াসিকা আয়শা খান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রাজী মোহাম্মদ ফখরুল ও উম্মে ফাতেমা নাজমা বেগম উপস্থিত ছিলেন।

এছাড়া, শপথ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ