spot_img
spot_img

সোজা পথে ক্ষমতায় যেতে নির্বাচনের বিকল্প নেই: নানক

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সোজা পথে ক্ষমতায় যেতে নির্বাচনে অংশ নেয়ার বিকল্প নেই। ক্ষমতায় আসতে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি

মঙ্গলবার (৯ মে) রাজধানীর মোহাম্মদপুরে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে ড. ওয়াজেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন তিনি।

নানক বলেন, আজ দেশের ভেতর একটি অশুভ শক্তি কুৎসা রটনার মধ্য দিয়ে সরকার ফেলে দিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র করছে। কিন্তু মির্জা ফখরুল সাহেবদের বলতে চাই- এই দেশে তত্ত্বাবধায়ক সরকার চিরতরে বিদায় জানিয়েছিলেন আপনারা। কাজেই জনগণের নির্বাচিত সরকারের অধীনেই এ দেশে নির্বাচন হবে।

তিনি বলেন, ক্ষমতায় যেতে নির্বাচনের বিকল্প পথ নেই। নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। আন্দোলনের কথা বলে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আমি তাদের (বিএনপি) বলবো সোজা পথে ক্ষমতায় যেতে নির্বাচনে আসুন। নির্বাচনই হলো ক্ষমতায় আসার একমাত্র হাতিয়ার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর তিন দেশের সফর শতভাগ সফল। জাপান সরকার, বিশ্ব ব্যাংক যেভাবে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে তাতে সমগ্র বাঙালি সস্মানিত হয়েছে। সবাই বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন, একই সঙ্গে তারা আমাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ