spot_img

ইমরান খানের গ্রেপ্তারে ফুঁসে উঠছে জনগণ; সামাল দিতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সরকার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের ঘটনায় ফুঁসে উঠছে দেশটির জনগণ।

মঙ্গলবার (৯ মে) লাহোর, করাচীর মতো বড় বড় শহরগুলোতে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা।

জানা যায়, উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে শাহবাজ সরকার।

দেশটির জনগণ ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউব ও ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে খবর পাওয়া গিয়েছে।

এছাড়া আগামীকাল পাকিস্তানের সকল প্রাইভেট স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে অল পাকিস্তান প্রাইভেট স্কুলস ফেডারেশন।

ফেডারেশনটির প্রধান কাশেফ মির্জা জানান, ইমরান খানের গ্রেফতারের ঘটনায় দেশের পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনাও ঘটছে। তাই বুধবার (১০ মে) দেশের সকল বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কবে থেকে আবার নিয়মিত ক্লাস শুরু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকালই এবিষয়ে আমরা আলোচনায় বসতে যাচ্ছি। আলোচনা শেষে নিয়মিত ক্লাসের সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ