ভারতের নতুন সেনাপ্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি।
শনিবার (৯ মে) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এ তথ্য প্রকাশ করেছে।
বলা হয়, বর্তমান চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হচ্ছে। তার বিদায়ের পর এন এস রাজা সুব্রামানির নিয়োগ কার্যকর হবে।
বর্তমানে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।











