সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের পক্ষে হাইকোর্টে রিটকারী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহাদাত হোসেন লিটনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাবু, মুরাদ হোসেন মিয়াজী ও জামাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে লিটনকে অব্যাহতি দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, লিটন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এতে উপজেলা কমিটির জরুরি বৈঠকে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে শাহাদাত হোসেন লিটন বলেন, অব্যাহতির কাগজ আমি হাতে পাইনি। কী কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাও জানানো হয়নি। এমনকি আমাকে শোকজও করা হয়নি।












