রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও আটজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত আটজনের মধ্যে চারজনের করোনা পজিটিভ ছিল। বাকি চারজন মারা গেছেন উপসর্গ নিয়ে।
মৃতদের মধ্যে, রাজশাহীর পাঁচজন এবং চাঁপাইনবাবগঞ্জের তিনজন রোগী ছিলেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ) বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।











