spot_img
spot_img

বাগেরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৫০ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

বাগেরহাটের শরণখোলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৪৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল সেনানিবাসের ২৮ পদাতিক ব্রিগেডের আয়োজনে এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

বুধবার ( ৯ জুন) বিকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী, বগী ও চালিবুনিয়া গ্রামের ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

৪৩ বীর ইউনিটের ক্যাপ্টেন আরাফাত হোসেন জানান, বাংলাদেশ সেনাবাহিনী তথা ৭ পদাতিক ডিভিশনের অধীনস্ত ২৮ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে শুধু ঘূর্ণিঝড় ইয়াস নয়, এর আগেও ঘূর্ণিঝড় বুলবুল, আম্ফান এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় শরণখোলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে।

এছাড়া সেনাবাহিনীর সদস্যরা দেশের সংকটময় মুহূর্তে এবং সকল দুর্যোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ