spot_img
spot_img

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন সিরাজুল আলম খান

মৃত্যুর পর নোয়াখালীর বেগমগঞ্জে মায়ের কবরের পাশে যেন দাফন করা হয়- এমন ইচ্ছার কথা জানিয়েছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান (দাদা ভাই)। সেই ইচ্ছা অনুযায়ী তার জন্মভূমি নোয়াখালীতে তাকে দাফন করা হবে।

শুক্রবার (৯ জুন) সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী ও জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিরাজুল আলম খান তার শেষ ইচ্ছার কথা সবাইকে আগে থেকেই জানিয়ে রেখেছেন। তিনি বলেছিলেন, আমার মৃত্যুর পর কোনো শোকসভা হবে না। শহীদ মিনারে ডিসপ্লে হবে না লাশ। যত দ্রুত সম্ভব নোয়াখালীর বেগমগঞ্জে আমার গ্রামের বাড়িতে পাঠাতে হবে মরদেহ, যা ঢাকা থাকবে একটা কাঠের কফিনে। সিরাজুল আলম খানের শেষ ইচ্ছা অনুযায়ী তার নিজ গ্রাম নোয়াখালীর বেগমগঞ্জের আলীপুরে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।

মন্টু আরও জানান, এখনো দাফনের সময় নির্ধারণ করা হয়নি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা সময়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আজ তার মরদেহ শমরিতা হাসপাতালের মর্গে রাখা হবে। আগামীকাল শনিবার (১০ জুন) দুপুরের পর তার মরদেহ নোয়াখালী আনা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ