spot_img
spot_img

গাজ্জার জন্য ত্রাণ বহনকারী মানবিক জাহাজ আটকে দিলো ইসরাইল

যুদ্ধবিধ্বস্ত গাজ্জার বাসিন্দাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত খাদ্য ও ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’কে আটকে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নৌবাহিনী। সেই সঙ্গে জাহাজে থাকা ১২ জন মানবাধিকারকর্মীকে বন্দি করে ইসরাইলে নিয়ে যাওয়া হচ্ছে।

তাদের মধ্যে রয়েছেন, সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।

সোমবার (৯ জুন) স্থানীয় সময় ভোরে আন্তর্জাতিক অলাভজনক সংস্থার নৌযানটি জব্দ করা হয়।

সংস্থাটি এক টেলিগ্রাম বার্তায় জানায়, ইসরাইলি সেনারা ‘ম্যাডলিন’ জাহাজে প্রবেশ করেছে এবং জাহাজে হামলা চালানো হয়েছে। জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কোয়াডকপ্টার দ্বারা ঘেরা হয়েছে। এছাড়া, জাহাজের ওপর সাদা রঙের পদার্থ ছিটানো হয়েছে, রেডিওতে বিরক্তিকর শব্দ বাজানো হচ্ছে, আর যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ