spot_img
spot_img

ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের পরিস্থিতির ভয়াবহ অবনতি

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ওফার কারাগারে ফিলিস্তিনি বন্দীদের পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে বলে সতর্ক করেছে প্রিজনার্স মিডিয়া অফিস। সংস্থাটি বলেছে, কারাগারে খাদ্যসংকট, অপর্যাপ্ত চিকিৎসাসেবা এবং বন্দীদের স্বাস্থ্য পরিস্থিতির অবনতি ঘটছে।

রবিবার (৭ জুন) প্রকাশিত এক বিবৃতিতে প্রিজনার্স মিডিয়া অফিস জানায়, ইসরাইলের অনাহারে রাখার নীতি এবং কারাগারের ভেতরে দেওয়া খাবারের নিম্নমানের কারণে বন্দীদের ওজন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিবৃতি অনুযায়ী, চিকিৎসাসেবার অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর ফলে বন্দীদের মধ্যে চর্মরোগ ছড়িয়ে পড়ছে।

বিবৃতিতে বলা হয়, “ওফার কারাগারে অনাহার নীতি অব্যাহত থাকার ফলে বেশ কয়েকজন বন্দীর ওজন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। খাবারের তীব্র সংকট এবং খাবারের নিম্নমানের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।”

প্রিজনার্স মিডিয়া অফিস জানায়, বন্দীদের মধ্যে স্ক্যাবিস ও ছত্রাকজনিত সংক্রমণ ক্রমেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা এবং বন্দিত্বের খারাপ পরিস্থিতিকে এ সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

সংস্থাটি আরও জানায়, অসুস্থ বন্দীদের প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না। এতে তাদের শারীরিক অবস্থা আরও খারাপ হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, কারা কর্তৃপক্ষ বন্দীদের সেলের বাইরে থাকার সময় কমিয়ে দিয়েছে। একই সঙ্গে তাদের সূর্যের আলো পাওয়ার সুযোগও সীমিত করা হয়েছে।

প্রিজনার্স মিডিয়া অফিসের মতে, এসব পদক্ষেপ বন্দীদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে বন্দীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ডের সঙ্গেও এসব পদক্ষেপের সামঞ্জস্য নেই।

সংস্থাটি আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক সংস্থাগুলোর প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বন্দীদের অবস্থার উন্নয়ন, চিকিৎসাসেবার সুযোগ এবং মৌলিক প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করতে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে ওফার কারাগারে আটক বন্দীদের কল্যাণ ও নিরাপত্তার জন্য কারা প্রশাসনকে দায়ী করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ