নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার কাজও চালাচ্ছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে ৬তলা ভবনের ৪তলা পর্যন্ত অভিযান চালিয়ে ৪৮টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার বিকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ডেমরা, কাঞ্চন, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট। আগুনের ব্যাপকতা কিছু কমায় শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তারা।
এখনও অনেক শ্রমিক ওই ভবনের ভেতরে রয়েছে বলে জানিয়েছেন কারখানার শ্রমিক ও নিখোঁজের স্বজনরা।











