spot_img

নারায়ণগঞ্জে কারখানায় আগুন; একের পর এক বের করা হচ্ছে লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা গেছে। লাশ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার দেড়টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা হাসেম ফুড কারখানার ভেতর থেকে মরদেহগুলো একের পর এক বের করে আনেন। এর পর গাড়ি দিয়ে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের বেশিরভাগই শিশু। আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ আলম বলেন, মধ্যরাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সকাল ৬টার দিকে কারখানার চারতলায় আবারও আগুন বাড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণের আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ