spot_img
spot_img

বাবার জন্য অক্সিজেন আনার পথে ছেলেকে আটকানো এএসআই বরখাস্ত

সাতক্ষীরায় অসুস্থ বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়ি ফেরার পথে ছেলেকে আটকানোর ঘটনায় ইটাগাছা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুভাষ চন্দ্র সেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (০৯ জুলাই) সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান তাকে বরখাস্তের আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (০৮ জুলাই) রাতে তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

এদিকে, অমানবিক এই ঘটনা তদন্তে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইকবাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম ও ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারেক ফয়সাল ইবনে আজিজ।

কমিটি ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার বিকালে তদন্ত কমিটির প্রধান মো. ইকবাল হোসেন তার কার্যালয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী ও এক সংবাদ কর্মীর সাক্ষ্য গ্রহণ করেন।

প্রসঙ্গত, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা মুহাম্মাদ রজব আলী মোড়ল (৬৫) বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় সিলিন্ডারের সাহায্যে তাকে বাড়িতেই অক্সিজেন দেওয়া হচ্ছিলো। শহরের পলাশপোল এলাকার ব্যবসায়ী ও জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা তার জন্য অক্সিজেন সিলিন্ডার দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ