spot_img

যুব মজলিস যোগ্য-প্রশিক্ষিত ও অভিজ্ঞ নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে : মাওলানা জালাল উদ্দীন

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় উদ্যোগে কর্মী ও সংগঠকদের নিয়ে তিন দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ বলেন, ইসলামকে বিজয়ী করতে হলে যোগ্য-প্রশিক্ষিত, অভিজ্ঞ ও সুসংগঠিত প্লাটফর্মের বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত যুব মুজলিস সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে মাওলানা মামুনুল হকের মুক্তির দাবি জানান।

সভাপতির বক্তব্য সংগঠনের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, ধারাবাহিক আন্দোলনের মাধ্যমেই মাওলানা মামুনুল হক কে মুক্ত করতে হবে। তাই আগামী ১৪ জুলাই দেশব্যাপী থানা-উপজেলায় মানববন্ধন কর্মসূচি বাস্তবায়নে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

তরবিয়তি মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা করেন, দৈনিক নয়া দিগন্তের সহ- সম্পাদক মাওলানা লিয়াকাত আলী, লেখক ও গবেষক মুসা আল হাফিজ, দৈনিক দেশ রুপান্তরের বার্তা সম্পাদক মুফতি এনায়েত উল্লাহ, বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি ওজায়ের আমীন, যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ ও বাইতুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে খাস সদস্য ক্বারী হুসাইন আহমাদ, মাওলানা ওয়ালীউল্লাহ মাহমুদ, হাফেজ শহীদুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ আলী, মাওলানা জাহিদুজ্জামান ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আব্দুল্লাহ বিন কাসিম প্রমুখ।

তরবিয়তি মজলিস শেষে ৭ জনকে নক্বীব ও ১৫ জনকে সংগঠক মানে উন্নিত করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ