মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

মাদরাসা থেকে তিন দিন ধরে নিখোঁজ ১৪ বছরের আবু সাইদ

রাজধানীর গুলিস্তান কাপ্তান বাজার দারুল উলুম খাদিমুল ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে গত সোমবার (৭ আগস্ট) প্রতিষ্ঠানটির মুহতামিম (পরিচালক) ফার্মেসিতে পাঠায় ১৪ বছরের আবু সাইদকে। তারপর মাদরাসায় আর ফিরেনি আবু সাইদ।

আবু সাইদের বাবা মুহাম্মাদ রুহুল আমিন জানায়, সম্ভাব্য সকল যায়গায় খুঁজ নেওয়া হয়েছে। কোথাও খুঁজে পাওয়া যায়নি ছেলেকে।

নিখোঁজ আবু সাইদ ময়মনসিংহ জেলার সদর উপজেলার বিদ্যাগঞ্জ-অলিপুর গ্রামের মুহাম্মাদ রহুল আমিনের ছেলে। ছেলেটির গায়ের রঙ ফর্সা এবং পরনে ছিল পাঞ্জাবি-পাজামা।

যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তবে (০১৭৫৩২২৪৯৭১, ০১৭৭৯৮০৯৪৬৭, ০১৭২০৮০৪৪১২) এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হইলো।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ