নোয়াখালীর ভাসানচরে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘের সংস্থাগুলোকে সম্পৃক্ত করতে সরকার ও জাতিসংঘের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের এ সমঝোতা স্মারক সই হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মাদ মোহসীন এবং জাতিসংঘের পক্ষে বাংলাদেশে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ফন দের ক্লাউ এমওইউতে সই করেন।
সূত্র বলছে, এই এমওইউর মাধ্যমে জাতিসংঘের সংস্থাগুলো কক্সবাজারের মতো ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সেবা দেবে এবং দায়িত্ব নেবে।










