মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নাটোরে বিএনপির পৌর কাউন্সিলর গ্রেফতার

নাটোর পৌরসভার তিনবার নির্বাচিত কাউন্সিলর ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগের বিরুদ্ধে অনেক দিন থেকে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। একটি মামলায় ইতোমধ্যে তার সাজাও হয়েছে। আদালতে হাজির না হয়ে তিনি দীর্ঘদিন থেকে নাটোরের বাইরে আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে তার বাড়ি আসার খবর পাওয়ায় পর গোয়েন্দা পুলিশ তাকে নাটোরের বাসা থেকে আটক করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ