spot_img

মার খেয়েছি, রগ কেটে দিয়েছে, তবুও পিছপা হইনি: ইঞ্জিনিয়ার মোশাররফ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। এসব আন্দোলনে মার খেয়েছি, রগ কেটে দিয়েছে, তবুও রাজপথ থেকে পিছপা হইনি।

শনিবার (৯ অক্টোবর) আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে প্রয়াত আতাউর রহমান খান কায়সার, এমএ মান্নান, এবিএম মহিউদ্দিন চৌধুরী, আক্তারুজ্জামান বাবু ভাইদের নেতৃত্বে আন্দোলন করেছি। তারা কখনও আন্দোলন থেকে পিছপা হননি। এখন তারা কেউ নেই, শুধু আমি আছি। আমারও যাওয়ার সময় এসেছে। নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে, বিভেদ ভুলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ