মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ক্ষমতা গ্রহণের পর এই প্রথম আফগানিস্তানে প্রবেশ করলেন মোল্লা স্তানাকজাই

তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মুহাম্মাদ স্তানাকজাই দেশটির রাজধানী কাবুলে প্রবেশ করেছেন।

এক টুইটার বার্তায় আফগান সরকারের গণমাধ্যম অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা মুহাম্মাদ জালাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, তালেবান আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর এই প্রথম মোল্লা স্তানাকজাই কাবুলে প্রবেশ করলেন। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে।

এর আগে স্তানাকজাই তালেবানের আলোচক প্রতিনিধিদলের প্রধান এবং কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরে উপ প্রধানের দায়িত্ব পালন করেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ