প্রথম বারের মতো পাকিস্তান সফরে যাচ্ছেন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সেখানে তিনি পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করবেন।
বুধবার (১০ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন জ্যৈষ্ঠ পর্যায়ের প্রতিনিধিরা পাকিস্তান সফর করবেন।
আফগানিস্তানের এই প্রতিনিধিদল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, অর্থনীতি, ট্রানজিট, শরণার্থীসহ দুই দেশের লোকজনের আন্তঃদেশে ভ্রমণের সুযোগ বাড়ানোর বিষয়ে কথা বলবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দ্বিপাক্ষিক সম্পর্ক, আফগান নাগরিকদের ভিসা ও ক্রস বর্ডার গতিবিধি বাড়ানোর বিষয়ে কথা বলবেন।











