spot_img
spot_img

পঞ্চগড়ে নৌকাডুবির ৪৫ দিন পর উদ্ধার এক অর্ধগলিত লাশ; মৃতের সংখ্যা বেড়ে ৭০

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার ৪৫ দিনের মাথায় এক অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭০ এ। এ ঘটনায় এখনো এক শিশুসহ নিখোঁজ রয়েছে আরও ২ জন।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট থেকে ভুপেন্দ্রনাথ রায় ওরফে পানিয়া (৪০) এর লাশ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, বুধবার আউলিয়ার ঘাট এলাকায় স্থানীয় শ্রমিকরা বালি উত্তোলন করার সময় হঠাৎ অর্ধগলিত লাশের গন্ধ পায়। এ সময় পানিতে ভেসে ওঠে ভুপেন্দ্রনাথ রায়ের লাশ। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে তার কাপড় ও মুঠোফোন দেখে ভুপেনকে শনাক্ত করে তার পরিবার।

এ বিষয়ে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম পানিয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর পরিবারকে খবর দেয়া হলে তারা এসে মরদেহ চিহ্নিত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ