spot_img

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরীর দাফন সম্পন্ন

মাহবুবুল মান্নান


সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা চট্টগ্রাম-১৫(বাঁশখালী) আসনের সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীরর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় প্রথম দফা নামাজে জানাযা নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হাফেজ মাওলানা আহমদুল হক। একইদিনে দুপুর ২টায় বাঁশখালীর জলদী হাইস্কুল দ্বিতীয় জানাজা ও বিকাল ৩টায় গুণাগরী ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নামাজে জানাযায় অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য এমএ লতিফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান ও দক্ষিণ জেলা আমীর জাফর সাদেক, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান প্রমুখ।

উল্লেখ্য; জাফরুল ইসলাম চৌধুরী ১৯৫০ সালের ১৪ অক্টোবর বাঁশখালীর কালীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বারের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বাঁশখালী হতে বিএনপির প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। ’৯৬ এর ১২ জুলাই তিনি আবারো সংসদ নির্বাচিত হন। এরপর ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিজয়ী হয়ে তৎকালীন সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৮ সালের ১৯ ডিসেম্বর আবারো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, ২০১০ সাল থেকে দীর্ঘ সময় দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ