spot_img

হুমকি-ধমকি দিয়ে সমাবেশ বন্ধ করা যাবে না: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার পদত্যাগের আন্দোলন এখনো শুরুই হয়নি। তারপরও কী পরিমাণ বাধার সৃষ্টি করছে। যতই হুমকি-ধমকি দিক কাজ হবে না। আগামী সমাবেশ সফল হবে। হুমকি-ধমকি দিয়ে সমাবেশ বন্ধ করা যাবে না।

বুধবার (৯ নভেম্বর) বিকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, গণতন্ত্র হত্যাকারীরা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে না। যারা লুটপাট করে, পাচার করে অর্থনীতিকে এই (বর্তমান) অবস্থায় নিয়ে গেছে, তাদের পক্ষে এই অর্থনীতি মেরামত করা সম্ভব নয়। সারা দেশের মানুষ বিশ্বাস করে, এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, এই সরকারের সময় শেষ, পতন আমরাই দেখে যাব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ