spot_img
spot_img

আল্লাহ যেন আমাকে ‘জয় বাংলা’ বলেই মৃত্যু দেয়: আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার বাবা জীবনের শেষ সময় পর্যন্ত দলের প্রতি নিবেদিত ছিলো এবং আল্লাহ যেন আমাকেও ‘জয় বাংলা’ বলেই মৃত্যু দেয়।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর ২নং রেল গেইট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র আইভী বলেন, আমি আপনাদের সকলের সহযোগীতা চাই। আমি জানি, আপনারা নৌকার পাশে সব সময়ই থাকবেন। আসুন একসাথে নৌকায় উঠি এবং নৌকাকে জিতিয়ে আনি।

মেয়র আইভী আরও বলেন, যারা আমাকে সমর্থন জানিয়েছেন, তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যারা আমাকে সমর্থন জানাল, মানে নেত্রীকে সমর্থন জানাচ্ছেন। যারা দলের প্রতি অনুগত, তারা অবশ্যই নৌকাকে সমর্থন করবে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, রুপগঞ্জের তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, নারায়ণগঞ্জ আসনের সাবেক সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরা বাবলি প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ