spot_img
spot_img

বিএসএফ অনুমতি ছাড়া গ্রামে ঢুকে যেন কোনও ঝামেলায় জড়িয়ে না পড়ে: পুলিশের উদ্দেশ্যে মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিএসএফ অনুমতি ছাড়া যাতে গ্রামে ঢুকে কোনও ঝামেলায় জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে তিনি এ কথা বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নদিয়া জেলা বাংলাদেশের সীমান্তবর্তী। বিএসএফ যাতে অনুমতি ছাড়া গ্রামে ঢুকে কোনও ঝামেলায় জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। বিএসএফ তাদের কাজ করবে, পুলিশ তাদের কাজ করবে।

মমতা আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা’ আপনাদের বিষয়। মানুষের উপরে কোনও অত্যচার হোক এটা আমি কখনই সহ্য করব না। তিনি পুলিশকে বিএসএফ-এর সঙ্গে সমন্বয় বজায় রেখে গোলমাল এড়ানোর পরামর্শ দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ