spot_img

আমেরিকায় ট্রেনের আঘাতে চূর্ণ-বিচূর্ণ বিমান

উড্ডয়নের পরপরই ছোট একটি বিমান রেললাইনে আছড়ে পড়ার পর পুলিশের তৎপরতায় অল্পের জন্য পাইলটের জীবন বাঁচলেও দূরন্ত গতিতে ছুটে আসা ট্রেনের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে বিমান।

রোববার (৮ জানুয়ারি) আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের সেসনায় রোমহর্ষক এই দুর্ঘটনা ঘটেছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়ার কয়েক সেকেন্ড আগে জরুরি অবতরণ করা একটি বিমানের পাইলটকে টেনে বের করে এনেছেন পুলিশের কর্মকর্তারা। পাইলটকে বের করার পরপরই মুহূর্তের মধ্যে ট্রেনের আঘাতে বিমানটি টুকরো টুকরো হয়ে যায়।

এই ঘটনার একটি ভিডিও পেয়েছে রয়টার্স। এতে দেখা যায়, রেললাইনের ওপর বিধ্বস্ত বিমান থেকে পাইলটকে মুক্ত করছেন পুলিশের কয়েকজন কর্মকর্তা। স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের প্যাসোইমা থেকে বিমানটি উড্ডয়নের পরপরই সেটি সেসনা রেললাইনে বিধ্বস্ত হয়।

ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা যখন বিমানের পাইলটের আসনে বসা ব্যক্তিকে টেনে বের করে আনার চেষ্টা করেন, তখন দ্রুতগতিতে ছুটে আসা ট্রেনটি মাত্র অল্প কয়েক ফুট দূরে ছিল। রক্তাক্ত পাইলটকে বের করার সঙ্গে সঙ্গে বিমানটি ট্রেনের আঘাতে ধ্বংস হয়ে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ