spot_img

হরষপুরের “হাফেজ সাহেব” খ্যাত হাফেজ নুরুজ্জামান অসুস্থ; দু’আ কামনা

হবিগঞ্জের মাধবপুরের জামিয়া ইসলামিয়া দারুল উলুম হরষপুর মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ নুরুজ্জামান গুরুতর অসুস্থ। পরিবার ও ছাত্রবৃন্দ তার সুস্থতার জন্য দু’আ চেয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) রাজধানী ঢাকার গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব আলহাজ মুফতি ইমরানুল বারী সিরাজী গণমাধ্যমেকে এই তথ্য জানান।

মুফতি ইমরানুল বারী সিরাজী জানান, তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম হরষপুর মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হিসেবে দীর্ঘ ৫০ বছরের অধিককাল যাবত দায়িত্ব পালন করে আসছেন। তার বয়স ৭৫। তিনি দীর্ঘদিন যাবত ডায়বেটিসে আক্রান্ত। হঠাৎ তার ডায়বেটিস বেড়ে যাওয়ায় মগবাজার কমিনিউটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

পরিবারের সদস্যদের পক্ষ থেকে হাফেজ নুরুজ্জামানের সুস্থতা কামনায় সকলের দু’আ চেয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ