spot_img

আরব আমিরাতের জাহাজ ছিনতাই করায় হুথিদের বিরুদ্ধে নিন্দা জানাল বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ ইরানের শিয়া ধর্মাবলম্বীদের সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দ্বারা ছিনতাইয়ের ঘটনায় চরম নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

গত ২ জানুয়ারি রাওয়াবি নামক জাহাজটি যখন সৌদি ফিল্ড হাসপাতালের জন্য কার্গো নিয়ে যাচ্ছিল তখন ছিনতাই করে ইয়েমেনের হুথিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কার্যকলাপ ইয়েমেনে মানবিক ও ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। এটি আন্তর্জাতিক মূল্যবোধের প্রতি চরম অসম্মান প্রদর্শনের একটি উদাহারণ।

এতে বলা হয়, সৌদি আরব এবং এর অংশীদারদের মানবিক ও ত্রাণ সহায়তার ওপর ক্রমাগত অবৈধ হামলার ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরব এবং এর ভ্রাতৃপ্রতিম জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি এমন যেকোনও ধরনের কার্যক্রমের বিরোধিতা করে বাংলাদেশ এবং তাদের প্রতি সংহতি পুনব্যক্ত করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ