spot_img
spot_img

আরও ৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে আরও ৩২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের ঢাকায় ১৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট ১৬৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১১৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৫৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৬৭ জন রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ